ফেনীতে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, ফেনীবাংলাদেশ কৃষি ব্যাংকের ফেনী অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন এবং অর্ধবার্ষিক পর্যালোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জানানো হয়, চলতি ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ কৃষি ব্যাংক ফেনী জেলার ১৬টি শাখার মাধ্যমে মোট ৬৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।এ কর্মসূচির আওতায় গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে ২২ কোটি ৬৩ লাখ টাকার ঋণ বিতরণ ও একই সময়ে ১৮ কোটি ৮৫ লাখ টাকার ঋণ আদায় হওয়ায় সম্মেলনে সন্তোষ প্রকাশ করা হয়।ব্যাংকের ফেনী অঞ্চলের ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন চৌধুরী। এতে ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা গোলাম মুর্তুজা উপস্থিত ছিলেন।