ফেনীতে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ফেনী অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষি ব্যাংক ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেন চৌধুরী প্রধান অতিথি এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা গোলাম মুর্তুজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বিকেবির ফেনী অঞ্চলের ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহমদ।মোশারফ হোসেন ফেনী অঞ্চলে ব্যাংকের চলতি ২০১০-১১ অর্থবছরে বিভিন্ন খাতে ৬৬ কোটি টাকার ঋণ বিতরণে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করেন। মোশারফ হোসেন জানান, ফেনীতে শিগগিরই বিকেবির নতুন দুটি শাখার কার্যক্রম শুরু হবে। এই দুটিসহ ফেনী অঞ্চলে ব্যাংকের মোট ১৮টি শাখার মাধ্যমে শস্য, মৎস্য, পশুসম্পদ, সেচ ও খামারের যন্ত্রপাতি, এসএমই এবং কৃষিভিত্তিক শিল্প ও কৃষিপণ্য বিপণন খাতে মূলধনী ঋণ প্রদানে ব্যাংকারদের আন্তরিক হতে হবে।