ফেনীতে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ফেনী অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লার বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন চৌধুরী। সম্মেলনে কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক হাফিজউদ্দিন আহমদ, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সৈয়দ সিরাজুল ইসলাম ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. বদরুদ্দোজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহমদ।