ফেনীতে ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী
ফেনীতে বিসিক শিল্প সহায়ক কেন্দ্র গত বৃহস্পতিবার দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে। এতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ২৫টি শিল্পকারখানার উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও একাডেমী চত্বরে প্রদর্শনীর আয়োজন করা হয়।বিসিকের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এ কে এম জগলুল হকের সভাপতিত্বে ক্রেতা-বিক্রেতা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী বিসিক শিল্পনগর শিল্পমালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন আহম্মদ, নিজকুঞ্জরা শিল্পনগর শিল্পমালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল বারী মোহসীন এবং ফেনী শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন।