ফেনীতে ট্যাফে ট্রাক্টর মেলা অনুষ্ঠিত
ফেনীতে সম্প্রতি দ্য মেটাল (প্রা.) লিমিটেডের আয়োজনে ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী আঞ্চলিক ট্যাফে ট্রাক্টর মেলা উদ্যাপিত হয়।দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন মেটালের সহকারী ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) সন্তোষ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের ফেনী সদর শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দীন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম ভূঞা, কৃষি ব্যাংকের মুক্তবাজার শাখার ব্যাবস্থাপক মো. ইনামুল হক প্রমুখ।মেলায় ট্যাফে ট্রাক্টরের বিভিন্ন মডেল এবং সংশ্লিষ্ট উপকরণগুলো প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের জন্য ট্যাফে ট্রাক্টর নগদ ক্রয়ে আকর্ষণীয় ছাড় এবং বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ উপহার দেওয়া হয়। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের কৃষি যান্ত্রিকীকরণ-সম্পর্কিত তথ্য ও পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।