ফেনীতে মার্কেন্টাইল ব্যাংকের নতুন শাখা এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের রাজনগরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৫তম শাখা ও ২৬তম এটিএম বুথ খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই শাখা ও এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক এ কে এম সাহিদ রেজা ও মো. নাসির উদ্দিন চৌধুরী, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি মো. জামাল উদ্দিন এবং ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সেলিম ভূঁইয়া।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মজিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মণিন্দ্র কুমার নাথ, রাজনগর শাখার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন এবং ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জসিম ও সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম সাবু।মো. আব্দুল জলিল বলেন, দেশর কৃষি খাতকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও উন্নত প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। বিজ্ঞপ্তি।