ফেনীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরে পানি উন্নয়ন বোর্ডের মাঠে গত বুধবার থেকে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। ফেনী চেম্বার অব কমার্স মেলাটির আয়োজন করেছে।ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান মেলাটির উদ্বোধন করেন। চেম্বারের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার ইমাম হোসেন, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী ও প্যানেল মেয়র সাইফুর রহমান, মেলা পরিচালনা কমিটির পরিচালক জাহাঙ্গীর কবির আদেল ও একরামুল হক চৌধুরী।