ফেনীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। এতে ১২৫টি স্টলে দেশি-বিদেশি পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার গত সোমবার মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড বিজনেস সোসাইটির সাধারণ সম্পাদক এম জে আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুল রহমান, পৌরসভার মেয়র নিজামউদ্দিন হাজারী, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যাহ প্রমুখ।