ফেনীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।ঢাকাভিত্তিক বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড বিজনেস সোসাইটি ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এই মেলার আয়োজন করেছে। জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। মেলায় মোট ৯০টি স্টল-প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। তবে সবগুলো প্যাভেলিয়নের সাজসজ্জার কাজ গতকাল বুধবার বিকেলে উদ্বোধনের সময় পর্যন্ত শেষ হয়নি।