ফেনীর ছাগলনাইয়ায় এনসিসি ব্যাংকের ৮০তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে ফেনীর ছাগলনাইয়ায় এনসিসি ব্যাংক লিমিটেডের ৮০তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের পরিচালক মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার এই শাখার উদ্বোধন করেন।শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম তারা ও তোফাজ্জল হোসেন এবং পরিচালক খায়রুল আলম চাকলাদার।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার, পৌর মেয়র মো. আলমগীর এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।