ফেনীর সোনাগাজীতে এনসিসি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে ফেনীর সোনাগাজীতে এনসিসি ব্যাংকের ৮৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে গত রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম তারা।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং পরিচালক খায়রুল আলম চাকলাদার। অন্যান্যের মধ্যে সোনাগাজী পৌরসভার মেয়র জামাল উদ্দিন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ, টি এম ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।