ফেব্রুয়ারিতে টেকনাফ স্থলবন্দরে আট কোটি টাকার রাজস্ব আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে প্রায় আট কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় সাত কোটি দুই লাখ তিন হাজার ৮৩৩ টাকা। এর বিপরীতে আদায় করা হয়েছে সাত কোটি ৯৯ লাখ ২৪ হাজার ১৫৬ টাকা, যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৯৭ লাখ ২০ হাজার ৩২৩ টাকা বেশি।টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি হয়: বিভিন্ন প্রজাতির হিমায়িত মাছ, শুঁটকি, কাঠ, আচার, শুকনো বরই, সুপারি, হলুদ, মরিচ, তেঁতুল, তৈরি পোশাক, ব্যাটারি, স্ক্র্যাপ, মুলি বাঁশ, গোলপাতা, বেত ও বিভিন্ন ধরনের জিরা, আদা, সেনেকা মাটি, স্যান্ডেল, তুলা, গাছের ছাল, তরমুজ, গবাদিপশুর চামড়া, গরু, মহিষ, ছাগল ইত্যাদি।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসাইন প্রথম আলোকে জানান, ফেব্রুয়ারি মাসে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী আমদানি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।