ফেসবুকের গুজবে কান দেবেন না: ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ অন্য যেকোনো মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ‘শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ফেসবুকসহ যেকোনো মাধ্যমে ছড়ানো তথ্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।’ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সম্প্রতি নানা ব্যক্তি বা গোষ্ঠী বাজার নিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অসত্য তথ্য প্রকাশ করে আসছে। এতে অনেক বিনিয়োগকারী বিনিয়োগের ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়ছেন। বিষয়টি ডিএসইর নজরে আসায় বিনিয়োগকারীদের এ ব্যাপারে সতর্ক হতে ডিএসইর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, কোনো গুজবে কান না দিয়ে প্রত্যেক বিনিয়োগকারীর বুঝে-শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।