ফোরজির খরচ কমাতে বলল জিএসএমএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালুর খরচ কমাতে সরকারকে পরামর্শ দিয়েছে মুঠোফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএসএমএ বলেছে, প্রস্তাবিত তরঙ্গমূল্যে ফোরজি সেবা চালু হলে সেটি বাংলাদেশে মুঠোফোনভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবার প্রসারে ব্যাঘাত ঘটাবে।
দেশে ফোরজি চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি একটি নীতিমালা তৈরি করেছে। প্রস্তাবিত নীতিমালার একাধিক বিষয়ে আপত্তি রয়েছে মুঠোফোন অপারেটরদের। এর অন্যতম হলো, ফোরজি সেবা থেকে অপারেটরদের যে আয় হবে, তার ১৫ শতাংশ সরকারকে দেওয়া। এ ছাড়া তরঙ্গের বাড়তি মূল্য নিয়েও অপারেটরদের আপত্তি আছে।