ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন আয়োজিত ‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট বিভাগের ইন্টারভিউ সেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সেশনে বিচারকেরা ৪৯ জন প্রার্থীর মধ্য থেকে ২৬ জন নারীকে যোগ্য হিসেবে নির্বাচন করেন। এ কাজে বিচারক প্যানেলে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও সিলেট উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট স্বর্ণালি রয়। দেশের ছয়টি বিভাগে পর্যায়ক্রমে এই সেশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।