ফেয়ার ইলেকট্রনিকসের পার্টনার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেয়ার ইলেকট্রনিকসের ব্র্যান্ড শপ পার্টনার ও রিটেইল শপ পার্টনারদের নিয়ে ‘এফইএল পার্টনার সামিট’ সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে স্যামসাংয়ের ম্যানেজিং ডিরেক্টর সুং অনইয়ুন, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক ফরোজম মাহমুদ, ফেয়ার ইলেকট্রনিকসের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন। ফেয়ার ইলেকট্রনিকসের ডিরেক্টর অব সেলস মো. মেজবাহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আলোচনা করেন স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুংঅনইয়ুন ও হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস ফিরোজ মাহমুদ। বিজ্ঞপ্তি