ফেয়ার ডিস্ট্রিবিউশনের খুচরা বিক্রেতা সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ‘রিটেলার্স মিট’ বা খুচরা বিক্রেতা সম্মেলন সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ‘আওয়ার প্রাইড আওয়ার ইউনিটি’ বা ‘আমাদের ঐক্য, আমাদের গর্ব’ শীর্ষক স্লোগানে সম্মেলনটির আয়োজন করা হয়। এতে কোম্পানির বিক্রয় দল, সব ডিলার ও খুচরা বিক্রেতারা যোগ দেন।ফেয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও এক্সেল টেলিকমের উপব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য দেন কোম্পানির হেড অব অপারেশন ডি জেড এম মিজানুর রহমান।রুহুল আলম আল মাহবুব জানান, ফেয়ার ডিস্ট্রিবিউশন বাংলাদেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত বিভিন্ন কনজিউমার ব্র্যান্ড আমদানি করে আসছে। বিজ্ঞপ্তি।