প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ব্যাংক ও আর্থিক খাতের আমানতকারীদের জন্য একটি গ্রাহকস্বার্থ সংরক্ষণ কেন্দ্র চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বৃহস্পতিবার এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এখন থেকে ব্যাংকের যেকোনো গ্রাহক ১৬২৩৬ নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ ও অসুবিধার কথা জানাতে পারবেন।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার সাদেকা হালিম, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।ব্যাংকের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস দৃঢ় করা, ব্যাংক ও গ্রাহকদের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং উন্নত ও দক্ষ গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংক খাতকে অধিকতর মানবিক করার প্রয়াসে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে নম্বরটিতে ফোন করে গভর্নর এ কার্যক্রমের সূচনা করেন।