সমাজের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় ফোরাম গঠন করতে চায় তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে সমিতিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী গোষ্ঠী ফোরাম। দেশের সবচেয়ে বড় রপ্তানিপণ্য পোশাক খাতের বিভিন্ন দাবি ও সরকারের কাছ থেকে নীতি-সহায়তা পেতে এই জাতীয় ফোরামের মাধ্যমে তা নির্ধারণের ঘোষণা দিয়েছেন ফোরামের প্রধান নেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। এবারের নির্বাচনে ফোরামের মূল স্লোগান হচ্ছে, ‘আনবই মর্যাদা, আসবেই নিরাপত্তা’।২৪ ফেব্রুয়ারি বিজিএমইএর ২০১১-১২ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এবারের নির্বাচনেও সমিতিকেন্দ্রিক দুটি ব্যবসায়িক গোষ্ঠী ‘ফোরাম’ এবং ‘সম্মিলিত পরিষদ’ ২৭টি পদের প্রতিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমএর বর্তমান সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।নির্বাচন উপলক্ষে গত বুধবার রাজধানীর একটি হোটেলে ফোরামের নেতারা তাঁদের কর্মসূচি তুলে ধরেন। আসন্ন নির্বাচনে ফোরামের প্যানেল বিজয়ী হলে ‘আমরা করবই’ নামে ১২ দফা কর্মসূচি সাংবাদিকদের কাছে তুলে ধরেন আনোয়ার-উল আলম চৌধুরী। তিনি বলেন, পোশাকশিল্পের উদ্যোক্তাদের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা তাঁদের এক নম্বর কর্মসূচি। আর দ্বিতীয়টি হলো জাতীয় ফোরাম গঠনের ঘোষণা।আসন্ন নির্বাচনে ফোরাম প্যানেলে যাঁরা ঢাকা অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন: ইভিন্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ (দলনেতা), হান্নান ফ্যাশনসের এমডি এ বি এম সামছুদ্দিন, মাহিন অ্যাপারেলের এমডি আবদুল্লাহ আল-মাহমুদ (মাহিন), টেক্স টাউনের এমডি আনোয়ার হোসেন (মানিক); সেতারা গার্মেন্টসের এমডি আনোয়ার কামাল পাশা (মিলন), সাস ফ্যাশন ওয়্যারের এমডি আশরাফুল আলম (টুটুল), সুরমা গার্মেন্টসের এমডি ফয়সাল সামাদ, ক্রিয়েটিভ উলওয়্যারের এমডি ফেরদৌস পারভেজ বিভন, অনন্ত স্পোর্টস ওয়্যারের এমডি ইনামুল হক খান (বাবলু), জ্যাস টেক্সের এমডি ইকবাল হামিদ কোরাইশী (আদনান), দুলাল ব্রাদার্সের পরিচালক এম এ রহিম, রাইজিং অ্যাপারেলসের এমডি মাহমুদ হাসান খান (বাবু), দিগন্ত সুয়েটার্সের এমডি মো. কামাল উদ্দিন, ওয়েগা ফ্যাশন সোয়েটারের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী, সফটেক্স সোয়েটার ইন্ডাস্ট্রিজের এমডি রেজওয়ান সেলিম, রূপা অ্যাপারেলসের এমডি শহীদুল ইসলাম, অ্যামিটি ডিজাইনের এমডি সিহাবদ্দৌজা চৌধুরী, এটিএস অ্যাপারেলসের এমডি এম এ সালাম, নেকসাস সোয়েটারসের এমডি রশিদ আহমেদ হোসাইনী এবং দেশ গার্মেন্টসের পরিচালক ভিদিয়া অমৃত খান।চট্টগ্রাম অঞ্চল থেকে যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন: ক্লিফটন অ্যাপারেলসের পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, সিরিনা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, দি লাকি অ্যাপারেলসের এমডি এমদাদুল হক চৌধুরী (এমদাদ), উল ওয়ার্ল্ডের এমডি খন্দকার বেলায়েত হোসেন, বন্দর নিটিংয়ের চেয়ারম্যান নাসির উদ্দিন, এরিয়ন ড্রেসেসের এমডি মোহাম্মদ আতিক এবং আরবি অ্যাপারেলসের এমডি এস এম রাশেদুল আলম।