প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার ফোর্ড মোটর কোম্পানির সুপ্রসিদ্ধ মাস্ট্যাং স্পোর্টস কার যাত্রা শুরু করেছে বাংলাদেশে। ফোর্ড মোটর কোম্পানির অনুমোদিত পরিবেশক এজি অটোমোবাইলসের উত্তরা কেন্দ্রে গত বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে মাস্ট্যাংয়ের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এজি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ, অপারেশনস পরিচালক ইউসুফ আমান প্রমুখ। বিজ্ঞপ্তি