ফোর্বস এশিয়ার সেরা ৫০-এ স্থান পেল আজিয়াটা গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোর্বস এশিয়া ম্যাগাজিনের সেরা ৫০ ‘পাবলিকলি ট্রেডেড-২০১১’ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে আজিয়াটা গ্রুপ বারহাদ।গত সোমবার ফোর্বস এশিয়া এক বার্তায় জানিয়েছে, এক হাজার ৭৩টি কোম্পানির মধ্যে আজিয়াটাসহ ৫০টি কোম্পানিকে তাদের নির্বাচিত সেরা কোম্পানির তালিকায় রাখা হয়েছে। কমপক্ষে ৩০০ কোটি মার্কিন ডলারের সমান রাজস্ব বা বাজার মূলধন, রাজস্ব খাতে পাঁচ বছরের রেকর্ড, অপারেটিং বা পরিচালন আয়, মূলধনে ফেরা, সাম্প্রতিক ফলাফল, শেয়ারমূল্যের ওঠানামা ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে বলে ফোর্বস এশিয়ার ওই বার্তায় জানানো হয়েছে।উল্লেখ্য, আজিয়াটা গ্রুপ বারহাদ, বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেডের ৭০ শতাংশ মালিকানার অংশীদার।