ফ্যান কিনে থাইল্যান্ড ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেস্ট ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব’ অফারের আওতায় মতিঝিল শোরুম থেকে সিলিং ফ্যান কিনে তিন রাত থাকার সুবিধাসহ ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এয়ার টিকিট জিতেছেন জহিরুল ইসলাম। সম্প্রতি তাঁর হাতে ওই টিকিট তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। এই ঈদে বেস্ট ইলেকট্রনিকসের যেকোনো শোরুমে বিশ্বসেরা ব্র্যান্ডের ৬০০টি মডেলের ইলেকট্রনিকস পণ্যের ওপর ক্রেতারা উপভোগ করছেন অবিশ্বাস্য মূল্যছাড়। ভাগ্যবানেরা পাচ্ছেন কক্সবাজার ও থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এ ছাড়া ১৩টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বেস্ট ইলেকট্রনিকসের ৮০টি শোরুমে। বিজ্ঞপ্তি।