প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স ও চট্টগ্রামের ফয়’স লেক কমপ্লেক্সে দর্শনার্থীদের মধ্যে র্যা ফল ড্রর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হলো। বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে এয়ারকন্ডিশনার, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ ও তৃতীয় পুরস্কার হিসেবে টেলিভিশন দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার মেজর (অব.) মঞ্জুর উদ্দিন আহাম্মেদ ও ফয়’স লেকের জেনারেল ম্যানেজার কমান্ডার (অব.) ই এইচ এম এ মাহবুব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।