ফ্যান্টাসি কিংডমের অষ্টম বর্ষপূর্তি ১৯ মার্চ
আগামী ১৯ মার্চ থিম পার্ক ফ্যান্টাসি কিংডমের অষ্টম বর্ষপূর্তি উদ্যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ফ্যান্টাসি কিংডমকে বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও বিশেষ অফারের ঘোষণা দেওয়া হবে, যা পার্কের দর্শনার্থীরা সারা বছর উপভোগ করতে পারবে।বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার বিভিন্ন স্কুলে বিতরণ করা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ফ্লাইয়ার, যাতে ছাত্রছাত্রীরা তাদের ফ্যান্টাসি কিংডমে ঘুরে আসার অভিজ্ঞতার কথা বর্ণনা করবে। এতে যেসব ছাত্রছাত্রী তাদের অভিজ্ঞতার কথা লিখে উত্সবের দিন (১৯ মার্চ) ফ্যান্টাসি কিংডমের প্রবেশ গেটে সেটি প্রদর্শন করবে, তারা ওই দিন বিনা টিকিটে প্রবেশ করতে পারবে। এর মধ্যে শ্রেষ্ঠ ১০ লেখার অধিকারীরা পাবে ফ্যান্টাসি কিংডমের এক বছরের জন্য মেম্বারশিপ কার্ড।এ ছাড়া অনুষ্ঠানের দিন পার্কের সব দর্শনার্থী মাত্র ৯০ টাকায় সব রাইড উপভোগ করার সুযোগ পাবে। বর্ষপূর্তির দিনে আয়োজন করা হবে বিভিন্ন অনুষ্ঠানের। এতে থাকবে শোভাযাত্রা, র্যাফল ড্র, বিভিন্ন ধরনের গেম শো ও আতশবাজি। আয়োজন থাকবে দুই দিনব্যাপী মেগা কনসার্টেরও। বিজ্ঞপ্তি।