প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের সহযোগিতায় গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আনলিশ ইওর ফ্যামিলি বিজনেস ডিএনএ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যের শিল্প উদ্যোক্তা ও ফ্যামিলি বিজনেস বিশেষজ্ঞ রেজ আথওয়াল। তিনি পারিবারিক ব্যবসাসংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত ও অভিজ্ঞতার চিত্র তুলে ধরেন। উপস্থিত ছিলেন ইওর প্রেসিডেন্ট এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হোসেন খালেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রমুখ। বিজ্ঞপ্তি