ফ্যাশন ডিজাইন খাতকে শিল্প ঘোষণা করা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ফ্যাশন ডিজাইন খাতকে শিগগিরই শিল্প হিসেবে ঘোষণা করা হবে।
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল বুধবার এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ডিজাইনারদের সঙ্গে ফ্যাশন হাউসের মালিকদের ব্যবসা সংযোগ স্থাপনবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।
কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ্উদ্দিন আকবর, এসমএই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি আজহারুল ইসলাম বক্তব্য দেন।