ফ্রস্ট অ্যান্ড স্যুলিভান পুরস্কার পেল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত ফ্রস্ট অ্যান্ড স্যুলিভান এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডস ২০১১-এ ‘বেস্ট এমার্জিং মার্কেট সার্ভিস প্রোভাইডার অব দ্য ইয়ার’ শীর্ষক পুরস্কার পেয়েছে গ্রামীণফোন।২০১০ সালে অসাধারণ ব্যবসায়িক দক্ষতার জন্য সার্ভিস ক্যাটাগরির আওতায় এই স্বীকৃতি অর্জন করল গ্রামীণফোন। গ্রামীণফোনের পক্ষে এর ডিসিইও ও চিফ ফিন্যান্স অফিসার রায়হান শামসী এই পুরস্কার গ্রহণ করেন।ফ্রস্ট অ্যান্ড স্যুলিভান বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এক হাজার কোম্পানিকে প্রবৃদ্ধি অর্জনের জন্য অভিনব কৌশলগত সহায়তা দিয়ে থাকে। রাজস্ব বৃদ্ধি, বাজারে নিত্যনতুন পণ্য আনয়নে নেতৃত্বদান ইত্যাদির ভিত্তিতের পুরস্কার বিজয়ী নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি।