ফ্রস্ট অ্যান্ড স্যুলিভান পুরস্কার পেল রবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল টেলিকম সেবাপ্রতিষ্ঠান রবি সম্প্রতি সম্মানজনক ফ্রস্ট অ্যান্ড স্যুলিভান এশিয়া-প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড-২০১০-এ ‘ইমার্জিং এশিয়া মার্কেট সার্ভিস প্রোভাইডার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে।সিঙ্গাপুরে সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোয়েনার এই পুরস্কার নেন।রবি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ২০০৯ সালের ব্যবসায়িক দক্ষতার ভিত্তিতে এই পুরস্কার লাভ করে।উন্নয়নশীল দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যবস্থায় সর্বোত্তম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ইমার্জিং এশিয়া মার্কেট সার্ভিস প্রোভাইডার অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। ফ্রস্ট অ্যান্ড স্যুলিভানের বিশ্লেষক দলের পাওয়া তথ্যাদির ওপর ভিত্তি করে একটি নিরপেক্ষ বিচারক প্যানেল বিজয়ী চূড়ান্ত করে থাকে। এ ক্ষেত্রে পুরস্কারপ্রার্থীদের গ্রাহক ভিত্তি, রাজস্ব বৃদ্ধি, ইবিআইটিডিএ সূচক ও উদ্ভাবনী সেবা মূল্যায়ন করা হয়। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের বিভিন্ন ব্যবসার ওপর এই মূল্যায়ন করা হয়।পুরস্কার গ্রহণকালে মাইকেল কোয়েনার বলেন, ‘গোটা রবি পরিবারের জন্য এটি অনেক বড় একটি পাওয়া। এই প্রথম বাংলাদেশের কোনো কোম্পানি এই পুরস্কার জিতল। বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। আমাদের এই পথচলায় অব্যাহত ও নিবিড় সমর্থন দেওয়ায় গ্রাহক, অংশীদার, বিক্রেতা, কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’মাইকেল কোয়েনার বলেন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলার পরও রবি সাফল্যজনকভাবে ২০০৯ সালে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে। রাজস্বের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে দ্রুত এগিয়ে চলা মুঠোফোন কোম্পানি হলো রবি। তিনি আরও বলেন, পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি ও তার সহযোগীদের অনুপ্রেরণা জোগাবে। বিজ্ঞপ্তি।