ফ্রান্সের বিক শেভিং পণ্য নিয়ে এল প্রিন্স মার্কেটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান প্রিন্স মার্কেটিং লিমিটেড দেশের বাজারে ফ্রান্সের বিক ব্র্যান্ডের শেভিং সামগ্রীর বিপণন শুরু করেছে।ঢাকার সোনারগাঁও হোটেলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে বিশ্বখ্যাত এই ফরাসি শেভিং পণ্য বিপণনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকার এরিয়া বিজনেস ম্যানেজার স্টেফান রেইনার্ট।অনুষ্ঠানে প্রিন্স মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিক মাহমুদ বিক শেভিং সামগ্রীর বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরেন।সংবাদ সম্মেলনে মেঘনা গ্রুপ, প্রিন্স মার্কেটিং লিমিটেড ও প্রিন্স মার্কেটিংয়ের কমিউনিকেশন পার্টনার গ্রিন কমিউনিকেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।