প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিজের কমপ্রেসরের জন্য আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে ওয়ালটন। আগে এ গ্যারান্টি ছিল পাঁচ বছরের। এখন থেকে ওয়ালটন ফ্রিজ ব্যবহারকারীরা কমপ্রেসরের ক্ষেত্রে বাড়তি তিন বছরের গ্যারান্টি সুবিধা পাবেন। ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর গোলাম মোর্শেদ বলেন, ব্যবহারবিধি সঠিকভাবে মেনে চললে ২০ থেকে ৩০ বছরেও ওয়ালটনের কমপ্রেসরের সমস্যা হওয়ার কথা নয়।
প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটর গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী মো. মঈনুল হক জানান, বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি এবং ব্যবহারকারীদের আচরণ বা ব্যবহারের ধরন বিবেচনায় নিয়ে মানোন্নয়নের কাজ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।