প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে ঢাকার ধানমন্ডির কলাবাগান মাঠে ‘ফ্রিডম ওমেনস কার্নিভ্যাল’-এর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রী, পেশাজীবী নারী এবং গৃহকর্ত্রীরা অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্ষেত্রের আটজন সফল নারীকে ফ্রিডমের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এসিআই সল্টের ম্যানেজিং ডিরেক্টর ও এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।