ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের বিজয়ীদের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নিজস্ব কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এবারের ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস ২০১৬ বিজয়ীদের মধ্যে পুরস্কারের চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সেখ আকিজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, গ্রুপের পরিচালক সেখ শামিম উদ্দিন ও সেখ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। গত ২৯ জুন শুদ্ধ ইসলামিক জ্ঞানের এই প্রতিযোগিতায় রাজশাহীর হালিমাতুত সাদিয়া চ্যাম্পিয়ন হয়ে স্কলারশিপসহ পাঁচ লাখ টাকা জিতে নেয়। প্রথম রানারআপ হয়ে দুই লাখ টাকা জিতেছে ঢাকার উসমান গনি এবং দ্বিতীয় রানারআপ হিসেবে চট্টগ্রামের ফাজিলাতুন নেসা পেয়েছে এক লাখ টাকা। বিজ্ঞপ্তি৷