ফ্রেইট ফরোয়ার্ডারদের এনওসি মাশুল দেড় হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেইট ফরোয়ার্ডারদের বর্ধিত হারে অনাপত্তিপত্র (এনওসি) মাশুলআদায়করণের বিষয়ে গতকাল রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বাফা) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় ফ্রেইট ফরোয়ার্ডারস কর্তৃক বর্ধিত হারে অনাপত্তিপত্র মাশুল আদায়ের বিষয়টি পর্যালোচনার জন্য এনবিআর, বিজিএমইএ, বিকেএমইএ, বাফা, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, শিপার্স কাউন্সিল এবং শিপিং এজেন্টদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটিকে বর্ধিত হারে এনওসি চার্জ আদায়ের যৌক্তিকতা সম্পর্কে আগামী এক মাসের মধ্যে নৌপরিবহনমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন দিতে বলা হয়। এর পরে মন্ত্রী ফ্রেইট ফরোয়ার্ডারদের জন্য এনওসি চার্জের বিষয়টি চূড়ান্ত করবেন। সে পর্যন্ত এনওসি চার্জ আড়াই হাজার টাকার পরিবর্তে আগের মতোই দেড় হাজার টাকায় বহাল রাখার নির্দেশ দেন নৌপরিবহনমন্ত্রী। বিজ্ঞপ্তি।