প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআইএফবি) আয়োজনে ‘ফ্রেঞ্চ অ্যানুয়াল গালা’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গত শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়। সিসিআইএফবির প্রেসিডেন্ট ও লাফার্জ সুরমা সিমেন্টের সিইও তারেক এলবা, ফরাসি দূতাবাসের কনসাল বারনার্ড রেগেমবাল, ভারতের ফ্রান্স ট্রেড কমিশনের ট্রেড কমিশনার ও উবিফ্রান্সের রিজিওনাল হেড পিয়েরি লিগনট, সিসিআইএফবির পরিচালক রিফাত রশীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। বিজ্ঞপ্তি।