ফ্রেশ-এমএএ স্কলারশিপ ফান্ড প্রোগ্রাম চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ যৌথভাবে সূচনা করেছে ফ্রেশ-এমএএ স্কলারশিপ ফান্ড প্রোগ্রাম। এই ফান্ড থেকে মার্কেটিং বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শরীফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি