ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডারের র্যাফল ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের পণ্য ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডারের ‘কে যাবে অস্ট্রেলিয়া?’ শীর্ষক কুইজের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে।ঢাকায় গুলশানের একটি রেস্তোরাঁয় গত রোববার অনুষ্ঠিত এই র্যাফল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক খুরশিদ জাহান হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা ও তাহমিনা বিনতে মোস্তফা, সিওও মো. মুজিবুর রহমান, ঊর্ধ্বতন বিপণন মহাব্যবস্থাপক কুদরত-ই-এলাহী শাহীন এবং বিপণন মহাব্যবস্থাপক মো. আবু জাফর।এই র্যাফল ড্রতে প্রথম পুরস্কারে ঢাকা-সিডনি-ঢাকার একটি বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কারে ২৫টি ল্যাপটপ, তৃতীয় পুরস্কারে ১০০টি ব্লেন্ডার মেশিন, চতুর্থ পুরস্কারে ২০০টি স্কুল ব্যাগ এবং পঞ্চম পুরস্কারে এক হাজারটি থার্মাল মগ রয়েছে।র্যাফল ড্রতে বিজয়ীদের ঠিকানায় কোম্পানির পক্ষ থেকে পুরস্কারগুলো পৌঁছে দেওয়া হবে। বিজ্ঞপ্তি।