ফ্রেশ মিল্কের তিন মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলছে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গুঁড়ো দুধ ব্র্যান্ড ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডারের তিন মাসব্যাপী বিক্রয় কার্যক্রম এখন চলছে।রাজধানীর একটি রেস্তোরাঁয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ‘ফ্রেশ মিল্ক খেলে ভাগ্য যাবে খুলে’ শীর্ষক এ বিক্রয় কার্যক্রম ঘোষণা করা হয়। এতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা ও তানজিমা মোস্তফা, নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ কার্যক্রমের আওতায় ভোক্তাদের জন্য ফ্রেশ মিল্ক কেনার বিপরীতে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে—দুটি টয়োটা গাড়ি। দ্বিতীয় পুরস্কারে ছয়টি ডায়মন্ড হার, তৃতীয় পুরস্কারে ১৮টি এলসিডি টিভি, চতুর্থ পুরস্কারে ৪৫টি ল্যাপটপ, পঞ্চম পুরস্কারে ৬০টি আইপিএস, ষষ্ঠ পুরস্কারে ৭৫টি ২১ ইঞ্চি রঙিন টিভি এবং সপ্তম পুরস্কারে বিনা মূল্যে ২০০টি ফ্রেশ পণ্য রয়েছে। বিজ্ঞপ্তি।