ফ্রেশ সিমেন্টের আয়োজনে গোলটেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সমকাল-এর কনফারেন্স হলে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেশ সিমেন্ট আয়োজিত গোলটেবিল বৈঠক ‘টেকসই উন্নয়নে নির্মাণ শিল্প: সিমেন্ট খাতের ভূমিকা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক রাকিব আহসান। আলোচনায় অংশ নেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী শামীম জেড বসুনিয়া, স্থপতি মোবাশ্বের হোসেন, এ এম এম শফিউল্লাহসহ বিশেষজ্ঞ প্রকৌশলীরা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আর্কিটেক্ট, নীতিনির্ধারক, নির্মাণ বিশেষজ্ঞ ও বুয়েটের শিক্ষকেরা। অনুষ্ঠানে ফ্রেশ সিমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার অজয় কুমার সিং, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অসীম রায় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বাগচী। বিজ্ঞপ্তি।