ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ফ্রেশ প্রিমিয়াম টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তামিম ইকবাল। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক চুক্তি সম্পাদন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তামিম ইকবাল ছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, নির্বাহী পরিচালক (ওসান গোয়িং ভ্যাসেলস) তাইফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি।