ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ঢাকার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার, সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ও ফ্রেশ প্রিমিয়াম টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। গত রোববার তিনি ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে বাজার পরিদর্শন করেন। এ সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি