ফ্র্যাঞ্চাইজি ডিলারশিপের সুযোগ নিয়ে এল ফরচুনা বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটওয়্যার ব্র্যান্ড ফরচুনা সারা দেশে শতাধিক ফ্র্যাঞ্চাইজি স্টোর খোলার উদ্দেশ্যে ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে গাজীপুরের কুনিয়ায় ফরচুনা পার্ক ফ্যাক্টরিতে সম্প্রতি ডিলার ও কোম্পানির কর্মকর্তাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফরচুনা গ্রুপের চেয়ারপারসন এম আবু তাহের বলেন, ‘সুলভে সবাই যাতে মানসম্মত জুতা কিনতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে চাই আমরা।’ ফরচুনার সিইও ফায়াজ তাহের বলেন, ‘পার্টনারশিপের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই।’ শতাধিক আগ্রহী পার্টনার এই সম্মেলনে অংশ নেন। বিজ্ঞপ্তি