ফ্লাইদুবাই এখন ঢাকা-দুবাই পথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইভিত্তিক বিমানসংস্থা ফ্লাইদুবাইয়ের নতুন গন্তব্য ঢাকা। গত সোমবার দুবাই-ঢাকা পথে এই বিমান সংস্থার উড্ডয়ন শুরু হয়। ফ্লাইদুবাই প্রতি সপ্তাহে চারবার ঢাকা-দুবাই পথে চলাচল করবে।ঢাকায় নতুন সেবা চালুর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করেছে ফ্লাইদুবাই।ফ্লাইদুবাই গত জানুয়ারি মাস থেকে বন্দরনগর চট্টগ্রাম থেকে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করে আসছে। ঢাকা হচ্ছে ফ্লাইদুবাইয়ের ৩২তম গন্তব্য। বিজ্ঞপ্তি।