ফ্ল্যাট পুনরায় নিবন্ধনে ২ শতাংশ মূসক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে প্রযোজ্য ৯টি সংকুচিত ভিত্তিমূল্য কমিয়ে পাঁচটিতে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সেই অনুযায়ী— আবাসন খাতে ১-১৬০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটে ২ শতাংশ হারে, ১৬০১ বর্গফুট ওপরে ফ্ল্যাটের ক্ষেত্রে ৪.৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।
চলতি বাজেটে ১-১১০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটের ক্ষেত্রে দেড় শতাংশ, ১১০১-১৬০০ বর্গফুট পর্যন্ত আড়াই শতাংশ হারে এবং ১৬০১ বর্গফুট থেকে সাড়ে ৪ শতাংশ হারে মূসক আরোপ আছে।
অর্থাৎ প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ১ থেকে ১১০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটের ক্ষেত্রে মূসক বাড়ল আবার ১১০১ থেকে ১৬০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটের ক্ষেত্রে মূসক কমল।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে পুরোনো ফ্ল্যাট পুনরায় নিবন্ধনের ক্ষেত্রে ২ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে।