বই আমদানি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই আমদানি কমে গেছে
বই আমদানি কমে গেছে

আন্তর্জাতিক বাজার থেকে গত পাঁচ বছরে বাংলাদেশে ৬৭০ কোটি টাকার বই ও ম্যাগাজিন আমদানি করা হয়েছে। এর মধ্যে শুধু বই আমদানি হয়েছে ৬৫২ কোটি ৬০ লাখ টাকার। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গত বুধবার অনুষ্ঠিত এক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এফবিসিসিআই, গ্লোবাল ইনটেলেকচুয়াল একাডেমি ও ভারতের এফআইসিসিআই যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে বই আমদানি বাড়তে থাকলেও গত বছর তা কমেছে উল্লেখ করে প্রবন্ধে বলা হয়, ২০১৩-১৪ অর্থবছরে ১৩২ কোটি ৫০ লাখ টাকার বই আমদানি করা হয়েছে। এর আগের অর্থবছরে আমদানি করা হয়েছিল ২৭৯ কোটি ৬০ লাখ টাকার বই। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ভারতের এফআইসিসিআইয়ের সহসভাপতি রহিত কুমার, যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট বিভাগের উপদেষ্টা জেনিন নিস উপস্থিত ছিলেন।
বাসস