প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান অমর একুশে গ্রন্থমেলায় বইপ্রেমীরা ১২৪টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কেনার মূল্য বিকাশে পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। বিকাশ গ্রাহকদের জন্য অফারটি চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই বছর ধরে বিকাশ বইমেলায় এ সুবিধা দিয়ে আসছে। মূল্য পরিশোধের পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাকের অর্থ জমা হবে। এ জন্য বিকাশ ব্যবহারকারীকে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ৩ নির্বাচিত করে পেমেন্ট পছন্দ করতে হবে। এরপর কিছু ধাপ অনুসরণ করে সেবাটি গ্রহণ করা যাবে। বিজ্ঞপ্তি।