বগুড়ায় ভারতীয় অটোরিকশা বিপণন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় টুকটুক ইন্ডিয়া ব্র্যান্ডের সিএনজিচালিত অটোরিকশা বিপণন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় তানহা ইন্টারন্যাশনাল বাংলাদেশে একমাত্র আমদানিকারক ও পরিবেশক হিসেবে এটি বাজারজাত করছে।শহরের ছিলিমপুরের একটি মোটেলে গতকাল বৃহস্পতিবার এই সিএনজিচালিত অটোরিকশা বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়।তানহা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তাজমিলুর রহমান ভান্ডারি, ব্যবসায়ী ফজলুর রহমান ভান্ডারি, সাউথ ইস্ট ব্যাংকের বগুড়ার ব্যবস্থাপক শহিদুল ইসলাম, কেএসআরএমের মাহফুজুর রহমান, সাংবাদিক চপল সাহা প্রমুখ বক্তব্য দেন।১৭৫ সিসির টুকটুক ইন্ডিয়া ব্র্যান্ডের সিএনজিচালিত এই অটোরিকশা গ্যাস না থাকলে পেট্রল দিয়েও এটি চালানো যাবে।