বগুড়া ও টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি বগুড়া ও টাঙ্গাইলে আরও দুটি নতুন এটিএম বুথ চালু করেছে।ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ প্রধান অতিথি হিসেবে এটিএম বুথ দুটির উদ্বোধন করেন। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিউর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওমর ফারুক ভূঁইয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন এটিএম বুথগুলো থেকে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বিনা মূল্যে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স ও সংক্ষিপ্ত বিবরণী জানা, ইউটিলিটি বা উপযোগসেবার বিল পরিশোধ এবং পিন নম্বর পরিবর্তন করার সুযোগ পাবেন।তা ছাড়া কিউ ক্যাশ এবং ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরাও এসব এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি।