বগুড়ার শিবগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের পল্লি শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পল্লি শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান গত রোববার শাখার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিআইও মুহাম্মদ এইচ কাফি, ইমার্জিং করপোরেট অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল, রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান রেদোয়ানুল হক, শিবগঞ্জ উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম সুলতান মাহামুদ এবং মোকামতলা শাখার শাখাপ্রধান মো. রেজাউল হক। বিজ্ঞপ্তি।