বগুড়ায় আজ কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার উদ্যোগে আজ শুক্রবার কৃষিভিত্তিক হালকা প্রকৌশল যন্ত্রপাতির এক প্রদর্শনী এবং এই খাতে এসএমই ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান শহরের সেন্ট্রাল উচ্চবিদ্যালয় মাঠে যন্ত্রপাতির প্রদর্শনী ও শহীদ টিটু মিলনায়তনে এসএমই ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া তিনি বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ক্যামেলকো সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।