বগুড়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মাটিডালিতে দ্বিতীয় বাইপাস সড়কে গতকাল মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।বগুড়া চেম্বার অব কমার্স এই মেলার আয়োজন করেছে। বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান এই মেলার উদ্বোধন করেন।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা পারভিন, বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ।